Song Lyrics

Artcell Baksho Bondi (বাক্সো বন্ধি) Lyrics (বাংলা লিরিক্স)



Vocals & Guitars: George Lincoln D'Costa

Lyrics: Saef Al Nazi (Cézanne)

Lead Guitar: Iqbal Asif Jewel

Music Label: G Series


Artcell Baksho Bondi Lyrics (বাংলা লিরিক্স)


[Verse]

যা কিছু দেখো, ঘটছে নিয়ত তোমার চারিদিকে

কতটুকু তার দেখা তোমার নিজেরই চোখে?

যা কিছু শোনো, বলছে করতে সরল বিশ্বাস

কতটুকু তার যে তোমার সাথে নিছক উপহাস?


[Pre-Chorus]

পথহারা সত্য মিথ্যের মিছিলে

বাক্সবন্দি বিবেক পড়ে থাকে

আমাদের চারিধার

ছদ্মবেশী বন্ধু, কে যে কার

শৃঙ্খলিত কারাগার

ভেঙে বেরোতেই হবে যে তোমার

অন্ধকার রাত শেষে ভোরের কিরণে

পথ হারাবার শিহরণে


[Instrumental Break & Chorus]

মত ভ্রষ্ট প্রতিবাদ

শব্দ যুদ্ধে খোঁজা প্রতিকার

ভয় পেরিয়ে বাক্স শিকার

এ যুদ্ধ শুধুই তোমার-আর