Artcell Biprotip (বিপ্রতীপ)Lyrics
Artcell Biprotip (বিপ্রতীপ)Songs Lyrics
শত ব্যথায় ঢাকা ক্ষত
অবিশ্বাস মোড়া নিশ্বাস যত
স্মৃতিগুলো সব মৃত্যুর মতো
ঘনিয়ে আসে
বিগত জীবনের মতো
ভুলে গড়া ভুলের বহর
এড়াবে কে হেলায় প্রহর?
প্রেরণারা জীবনের ভিড়ে ক্ষয় হয়ে
হারানো তোমাকেই খুঁজে ফেরে
তবু থেকে যায় কথা
জমে একরাশ নীরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি-আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি
স্মৃতির মতই ধূসর যথারীতি
একাকী সয়ে যাওয়ার
এ ভয়ে কাটে সময়
হয়তো কোনোদিন আসবে
শিশির ভেজা ঘাসে
তোমার স্মৃতির ছায়ায়
আঁধার শহরের স্বপ্ন
আমাদের অভিমান ভোলায়
Artcell Biprotip (বিপ্রতীপ)Songs Lyrics
রোদ ফিকে হয়ে যায়
মিথ্যে মনে হয় সব পারাপার
বোকা রাত জেগে রয়
ঠিক ভুল মনে হয় আবার
স্মৃতি একা পড়ে রয়
মনের স্তব্ধতার এই আভায়
আলো জ্বলে নিভে যায়
বোকা সময় কোন ধাঁধায়
আজও হাটি সে পথে মানুষের ভীড়ে
তোমারই খোঁজে
বিষণ্ণ খাতায়
ছেঁড়া মলাটে মোড়ানো
ভালোবাসার ভাঁজে
তবু থেকে যায় কথা
জমে একরাশ নীরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি-আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
হেঁটে ফিরি কোন আশায়
শত স্মৃতির আবর্জনায়
অজানায়…
